হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৪৭৫

0
স্বাস্থ্য অধিদপ্তর থেকে আজ বিকেলে প্রকাশিত দৈনিক হাম সংক্রমণ ও শিশু মৃত্যুর সর্বশেষ পরিসংখ্যানের গ্রাফিকাল চার্ট।। প্রতীকী ছবি: এআই/লোকসমাজ

দেশে হামের প্রাদুর্ভাব ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ২ শিশু এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ৯ শিশুর। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৩৭ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত দুই মাসে সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৪৭৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৭৭ শিশুর এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৩৯৮ শিশু।

এই পরিস্থিতিতে একই দিন স্বাস্থ্য অধিদপ্তর তার আওতাধীন সব স্বাস্থ্য প্রতিষ্ঠানের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করে জরুরি আদেশ জারি করেছে।