হরিণাকুন্ডুতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলার লক্ষীপুর গ্রামে ইঞ্জিনচালিত আলমসাধুর সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইমদাদ হোসেন মিথুন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি চাঁদপুর ইউনিয়নের দরিবিন্নি গ্রামের মসলেম উদ্দিনের ছেলে। সোমবার সকাল ১০ টার দিকে ওই ইউনিয়নের লক্ষীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেলে ঝিনাইদহে যাচ্ছিলেন মিথুন। পথে লক্ষীপুর গ্রামে সড়কের ওপর চলন্ত আলমসাধু ধাক্কা দিলে তিনি মাথায় আঘাত পান। লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। হরিণাকু-ু থানা পুলিশের ওসি আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।