সুন্দরবনের শেলারচরে জেলের মৃত্যু

0

শরণখোলা(বাগেরহাট)বাগেরহাট॥ পূর্ব সুন্দরবনের শেলারচরে মঙ্গলবার ভোর রাত ৪টার দিকে মোস্তফা শেখ (৫২) নামে এক জেলে আকস্মিকভাবে মারা গেছেন ।
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার দিলীপ মজুমদার জানান, শেলারচরের মৌসুমী জেলে মহাজন লিটন মোল্লার ঘরে মাছ শুঁটকিকরণ কাজে নিয়োজিত মোস্তফা শেখ সোমবার দিবাগত রাতে মাছ বাছাই শেষে ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার ভোর রাতে তিনি ঠান্ডাজনিত কারণে মারা যান। মৃত জেলের বাড়ি বাগেরহাটের রামপালের সুলতানিয়া গ্রামে। তিনি ওই গ্রামের আহম্মদ আলী শেখের ছেলে। তার লাশ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।