সিএমএইচে দুর্ঘটনায় আহত সেনা কর্মকর্তাকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

0
চট্টগ্রামের হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় গুরুতর আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি কর্মকর্তার চিকিৎসার খোঁজ নেন এবং নিহতদের প্রতি শোক জানান।। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় ঘটা দুর্ঘটনায় গুরুতর আহত সেনা কর্মকর্তাকে দেখতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সিএমএইচে গিয়ে তিনি চিকিৎসাধীন ওই সেনা কর্মকর্তার শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন।

পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী আহত সেনা কর্মকর্তার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করেন এবং তাঁর প্রয়োজনীয় সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। হাসপাতালে চিকিৎসাধীন কর্মকর্তা ও তাঁর স্বজনদের সঙ্গে কথা বলে সাহচর্যের বার্তা দেন প্রধানমন্ত্রী।

উল্লেখযোগ্য, গত বুধবার চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলার সময় একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের একপর্যায়ে আকস্মিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দুই সেনাসদস্য প্রাণ হারান এবং এক সেনা কর্মকর্তা গুরুতর আহত হন। পরবর্তীতে তাঁকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়।