লালমাটিয়া থেকে কেশবপুরের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার

0
রাজধানীর লালমাটিয়ার একটি বাসা থেকে যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য আজিজুল ইসলামকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ; তাঁর বিরুদ্ধে যশোরে একাধিক মামলা রয়েছে।। ছবি: সংগৃহীত

যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. আজিজুল ইসলাম-কে রাজধানীর লালমাটিয়া থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার বিকেলে লালমাটিয়ার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ সংবাদমাধ্যমকে জানান, গ্রেপ্তার করার পর আজিজুল ইসলামকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

৩৩ বছর বয়সী আজিজুল ইসলামের বাড়ি যশোরের কেশবপুরে। ডিবির তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে যশোরে একাধিক মামলা রয়েছে।