নাশকতার অভিযোগে নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির তুহিন আটক

0
ছবি: নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা মো. হুমায়ুন কবির তুহিন।

স্টাফ রিপোর্টার ॥ যশোরের নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা মো. হুমায়ুন কবির তুহিনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার দুপুরে নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

ডিবি পুলিশের ওসি মামুনুর রশিদ জানান, নাশকতার অভিযোগের পরিপ্রেক্ষিতে হুমায়ুন কবির তুহিনকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।