সিংহঝুলী ইউপির সাবেক চেয়ারম্যান আশার মৃত্যুবার্ষিকী আজ

0

 

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছা উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি ও সিংহঝুলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন আশার আজ ২১তম মৃত্যুবার্ষিকী। ২০০২ সালের ২৪ জুলাই দুর্বৃত্তরা তাকে ইউনিয়নের ঝাউতলা বাজারে হত্যা করে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছেন নিহতের পরিবার।
২০০২ সালের ২৪ জুলাই যুবলীগ নেতা আশরাফ হোসেন আশাকে স্থানীয় ঝাউতলা বাজারে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। এ দিন সন্ধ্যার কিছু আগে আশরাফ হোসেন আশা ঝাউতলা বাজারে একটি চায়ের দোকানে বসে এলাকার মানুষের সাথে কথা বলছিলেন। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে। নিহতের ছোট ভাই আশিকুর রহমান আশিক জানান, ‘আমার চোখের সামনে ভাইকে হত্যা করা হয়।’ নিহতের গ্রামের বাড়ি উপজেলার জগন্নাথপুরে মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ পরিবারের পক্ষ হতে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে মরহুমের কবর জিয়ারত, ফাতেহা পাঠ, মিলাদ, দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ। নিহত আশার স্ত্রী আনোয়ারা আশা কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য সকলকে আহ্বান জানিয়েছেন।