বাগেরহাটে মাদকবিরোধী কর্মশালা ‘মাদক রোধে সামাজিক আন্দোলনের বিকল্প নেই’

0

 

বাগেরহাট সংবাদদাতা ॥ মাদকের অপব্যবহার রোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। কোনভাবে সামাজিক পরিবেশ বিঘিœত হতে দেওয়া যাবে না। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের বিকল্প নেই। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান এসব কথা বলেন।
বুধবার (২২ জুন) বাগেরহাট সার্কিট হাউস মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে
সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়।
সর্বস্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়ে পুলিশ সুপার কেএম
আরিফুল হক বলেন, আগামী দিনের শিশুদের মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তোলার জন্য
মাদককে ঘৃণা করতে হবে। মাদকদ্রব্য রোধে শুধু সরকার ও প্রশাসনের উপর নির্ভরশীল হয়ে
থাকলে হবে না। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে মাদক রোধে কার্যকর ভূমিকা পালন করেত
হবে।
বাগেরহাট জেলা প্রশাসন ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় কর্মশালায় অতিরিক্ত
জেলা ম্যাজিস্ট্রেট মো. হাফিজ আল আসাদের সভাপতিত্বে বক্তব্য দেন পুলিশ সুপার
কেএম আরিফুল হক, সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভূইয়া হেমায়েত উদ্দিনসহ আরও অনেকে।