সাতক্ষীরা উপকূলে টেকসই বেড়িবাঁধের দাবিতে নৌ বন্ধন

0

সাতক্ষীরা প্রতিনিধি॥ সাতক্ষীরার শ্যামনগর উপকূলে টেকসই বেড়িবাঁধ ও সুপেয় পানির দাবিতে বুড়িগোয়ালিনীর খোলপেটুয়া নদীতে নৌ বন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা নাগরিক কমিটি, নাগরিক আন্দোলন মঞ্চ, জলবায়ু পরিষদ, যুব ফোরাম, গাবুরা জলবায়ু সহনশীল ফোরাম ও লিডার্স এই কর্মসূচির আয়োজন করে। রবিবার দুপুর দেড়টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আম্পানসহ দুর্যোগপ্রবণ দূর্গত উপকূলবাসীর জীববৈচিত্র্য রক্ষায় তিনদফা দাবি পেশ করেন লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল। নৌ বন্ধনে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল হক দোলন, বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যন ভবতোষ কুমার মন্ডল, নাগরিক আন্দলন মঞ্চের সভাপতি ফাহিমুল হক কিসলুসহ অন্যান্যরা।