সাতক্ষীরায় দস্যুদের মাঝে র‌্যাবের ঈদ উপহার প্রদান

0

 

সাতক্ষীরা সংবাদদাতা ॥ সাতক্ষীরায় আত্মসমর্পণকারী দুস্যদের মাঝে র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। র‌্যাব-এর মহাপরিচালকের (ডিজি) পক্ষ থেকে এই উপহার দান করা হয়। শুক্রবার বেলা ১১ টায় সাতক্ষীরা র‌্যাব ক্যাম্পে আত্মসমর্পণকৃত দস্যুদের হাতে ঈদ উপহার ও নগদ অর্থ তুলে দেন র‌্যাবের সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইশতিয়াক হোসাইন।
ঈদ সামগ্রী বিতরণকালে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, আত্মসমর্পণকারী দস্যুরা পুনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন। সরকারের পক্ষ থেকে আত্মসমর্পণকারী সকল জলদস্যু/বনদস্যুদের বিরুদ্ধে রুজুকৃত চাঞ্চল্যকর ও গুরুতর অপরাধের (হত্যা ও ধর্ষণ) মামলা ব্যতীত অন্যান্য সকল সাধারণ মামলা সহানুভুতি সহকারে বিবেচনার বিষয়টি চলমান রয়েছে। এছাড়া র‌্যাব ফোর্সেস ডিজি’র পক্ষ হতে দস্যুদের পূর্ববর্তী দক্ষতা অনুযায়ী এবং ক্ষেত্র বিশেষ নতুন করে সরকারি বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষিত করে নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে এবং বিভিন্ন সময়ে আর্থিক সহায়তা অব্যাহত রাখা হয়েছে।