সাকিবের মাগুরার বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা

0
সাকিবের মাগুরার বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা
সাকিবের মাগুরার বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় পুলিশের অনুসন্ধান- লোকসমাজ

স্টাফ রিপোর্টার, লোকসমাজ: মাগুরায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের কেশব মোড় এলাকার বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে বাড়ির প্রধান ফটকে সামান্য আগুন লাগলেও তা দ্রুত নিভে যাওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, কে বা কারা বাড়ির গেটে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়িটির চারপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে।