সহকর্মীদের শ্রদ্ধা ভালবাসায় চিরনিন্দ্রায় শায়িত সাংবাদিক এমএ মান্নান

0

 

স্টাফ রিপোর্টার ॥ শোকাহত পরিবেশে বুধবার (২৯ মার্চ ) যশোরের প্রবীণ সাংবাদিক এমএ মান্নান মিয়াকে কারবালা কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে প্রেসক্লাব যশোরে সাংবাদিক, রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। জোহরবাদ পুলিশ লাইন জামে মসজিদে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
জানাজায় শরিক হন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি দৈনিক কল্যাণের সম্পাদক একরাম-উদ-দ্দৌলা, সাধারণ সম্পাদক, দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক লোকসমাাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, নির্বাহী সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু, সাধারণ সম্পাদক এইচআর তুহিন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি এম আইউব, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সদস্য মো. মিজানুর রহমান খান, অ্যাড. আনিছুর রহমান মুকুল, জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. রবিউল আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, দৈনিক সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাভলু, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক নূর ইমাম বাবুল, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ, সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলমসহ যশোরের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে পুলিশ লাইনের নিজ বাসা থেকে সাংবাদিক এমএ মান্নান মিয়ার মরদেহ যশোর প্রেসক্লাবে আনা হয়। প্রেসক্লাব আঙিনায় লোকসমাজ পরিবারসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। শনিবার বেলা সাড়ে ১১টায় সাংবাদিক এমএ মান্নান মিয়া ও সাংবাদিক শাহানারা বেগমের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। শুক্রবার জুম্মাবাদ পরিবারের পক্ষ থেকে মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।