শ্যামনগরে প্রধান শিক্ষকের আত্মহত্যা

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা॥ শ্যামনগর উপজেলা কৈখালী এসআর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাসার(৫৫) আত্মহত্যা করেছেন। বুধবার দুপুর ১টার দিকে গোপালপুর পিকনিক কর্নার সংলগ্ন আত্মীয়ের বাড়ির আঙিনায় আম গাছের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। তিনি উপজেলার কৈখালী গ্রামের মৃত ইনতাজ মাস্টারের ছেলে। পরিবারের বরাত দিয়ে কৈখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান জি.এম রেজাউল করিম জানান, সম্প্রতি নারী ঘটিত একটি মামলায় স্কুল পরিচালনা পরিষদের পক্ষ থেকে তাকে সাময়িক বরখাস্তের নোটিশ প্রদান করা হয়। এ ঘটনায় তিনি হতাশাগ্রস্থ হয়ে পড়েন। শ্যামনগর থানার ওসি নূরুল ইসলাম বাদল সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে।