শ্যামনগরে প্রধান শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ শ্যামনগরে বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সোমবার মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মানববন্ধনে বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমানুল্লাহ বুলবুল বলেন, বিদ্যালয়ের পরিবেশ বিনষ্ট করার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে। প্রধান শিক্ষকের ওপর হামলাকারী কিবরিয়া আদালতের সাজাপ্রাপ্ত আসামি এবং বিদ্যালয় থেকে বহিষ্কৃত কর্মচারী। তার এই সন্ত্রাসী কর্মকা-ের ফলে বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থী নিরাপত্তাহীনতায় ভুগছে। সহকারী শিক্ষক বসির আহমেদ বলেন, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ধরে রাখতে এই সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করা জরুরি। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই, যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
বিদ্যালয়ের শিক্ষার্থী ফারজানা সুলতানা জানান, আমরা বিদ্যালয়ে এসে আমাদের শিক্ষকদের নিরাপদ দেখতে চাই। সন্ত্রাসী কার্যক্রমের ফলে শিক্ষার পরিবেশ বিঘিœত হচ্ছে, যা আমাদের ভবিষ্যতের জন্য ক্ষতিকর। অভিভাবক লাভলু গাজি বলেন, আমাদের সন্তানরা যে বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করছে, সেই বিদ্যালয়ের শিক্ষকদের ওপর হামলা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য রবিউল ইসলাম বলেন, আমাদের বিদ্যালয়ে সন্ত্রাসী কার্যকলাপের স্থান নেই। প্রশাসনের কাছে আমাদের আবেদন, যেন সন্ত্রাসী কিবরিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থীরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এর বিচার দাবি করেন।