অধ্যা. নার্গিস বেগমের সাথে মনিরামপুর শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগমের সাথে বাংলাদেশ শিক্ষক সমিতি মনিরামপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাতে মিলিত হন। শনিবার দুপুর ১২ টায় অধ্যাপক নার্গিস বেগমের যশোরের বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ হয়।

নবগঠিত কমিটির পক্ষ থেকে পাঁচ সদস্যের প্রতিনিধি বাসভবনে গেলে অধ্যাপক নার্গিস বেগম তাদেরকে শুভেচ্ছা জানান। এ সময় শিক্ষক নেতৃবৃন্দ কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নেন।

সৌজন্য সাক্ষাতের সময় শিক্ষার মানোন্নয়নে এবং সংগঠনের বিস্তৃতি বৃদ্ধি করতে তিনি বিভিন্ন দিক নির্দেশনা দেন শিক্ষক নেতৃবৃন্দকে।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি হামিদুল ইসলাম, সাধারণ সম্পাদক এসএম মজনুর রহমান, যুগ্ম সম্পাদক আশরাফুজ্জামান টুটুল, সাংগঠনিক সম্পাদক (পূর্ব) আব্দুল মজিদ, সাংগঠনিক সম্পাদক (পশ্চিম) মাসুদ কামাল তুষার।

সাক্ষাৎ শেষে শিক্ষক সমিতির পক্ষ থেকে অধ্যাপক নার্গিস বেগমকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।