শ্যামনগরে জালিয়াতির মামলায় তহশিলদার আটক

0

 

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার শ্যামনগরে স্বাক্ষর জালিয়াতির মামলায় কাশিমাড়ী ইউনিয়ন ভূমি সহকারী (তহশিলদার) শেখ আবু সুফিয়ানকে আটক করেছে শ্যামনগর থানার পুলিশ।  সোমবার ভোররাতে পুলিশ উপজেলা সদরের নকিপুর গ্রামের বাড়ি থেকে তাকে আটক করে। তিনি একই গ্রামের শেখ শাখাওয়াত হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্যামনগর থানা পুলিশের ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ।
মামলা সূত্রে জানা যায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আহসান উল্যাহ শরিফীর স্বাক্ষর জালিয়াতি করে গ্রাহককে জাল মিউটিশান দাখিল করেন শেখ আবু সুফিয়ান। বিষয়টি জানাজানি হলে ক্ষতিগ্রস্ত গ্রাহক অ্যাড. আজিবর রহমান তার বিরুদ্ধে সাতক্ষীরা স্পেশাল ট্রাইবুন্যাল আদালতে মামলা করেন। মামলার তদন্ত শেষে স্বাক্ষর জাল প্রমাণিত হওয়ায় দুর্নীতি দমন কমিশন (দুদক) শেখ আবু সুফিয়ানের বিরুদ্ধে চার্জশিট প্রদান করেন। এরই প্রেক্ষিতে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।