শ্যামনগরে কালিমাতার স্বর্ণের মুকুট চুরির অভিযোগে পুরোহিত, সেবায়েত সহ জন্য আটক, মামলার প্রস্তুতি চলছে।

0

সাতক্ষীরার,শ্যামনগর (প্রতিনিধি) || শ্যামনগরের ঐতিহাসিক শ্রীশ্রী যশোরেশ্বরী মন্দিরের ‘কালি মা’য়ের মাথায় থাকা স্বর্ণের মুকুট চুরির অভিযোগে বৃহস্পতিবার রাতে পুরোহিত দিলীপ কুমার ব্যানার্জি ও সেবায়েত রেখা রানী সহ সাত জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে শ্যামনগর থানা পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

 

উল্লেখ্য বৃহস্পতিবার দুপুর দুইটা থেকে তিনটার মধ্যে পুরোহিত ও সেবায়েতের অনুপস্থিতির সুযোগে দুঃসাহসিক এ চুরি ঘটনা ঘটে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে উক্ত মন্দির পরিদর্শনকালে কালি মা’য়ের মাথায় উপঢৌকন হিসেবে উক্ত মুকুট পরিয়ে দিয়েছিলেন।

এ বিষয়ে শ্যামনগর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট কৃষ্ণপদ মন্ডলের সাথে কথা হলে তিনি বলেন, এটি একটি খুবই দুঃখজনক ঘটনা। এ ঘটনায় মন্দিরের পুরোহিত সহ অন্যান্যদের সংশ্লিষ্টতা থাকতে পারে। আমরা ইতিমধ্যে মামলা করা সহ চুরির সাথে জড়িতদের আটক করার জন্য শ্যামনগর থানা পুলিশকে অনুরোধ করেছি।

এদিকে উক্ত মন্দিরের প্রতিবেশী ও শ্যামনগর উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিএম সোলাইমান কবির বলেন, মন্দিরের কালীমাতার স্বর্ণের মুকুট চুরির ঘটনায় আমরা পুলিশকে সহযোগিতা করে যাচ্ছি, ইতিমধ্যে এ ঘটনার সাথে জড়িত সাতজনকে পুলিশ আটক করেছে । তিনি আরো বলেন মন্দিরের সভাপতি ও ভূমিদাতা ঢাকায় অবস্থানরত জয়ন্ত চট্টোপাধ্যায় আসলে থানায় মামলা হবে, এমনটি মন্দিরের অন্যান্য সদস্যদের কাছ থেকে আমরা জেনেছি।

তবে এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ তাইজুর রহমান জানান, মন্দিরের পুরোহিত দিলীপ কুমার ব্যানার্জি ও সেবায়েত রেখা রানীকে সহ সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো অভিযোগ কেউ দায়ের করেনি। অভিযোগ হলেই মামলা হবে