শৈলকুপায় স্বেচ্ছাসেবক দলের নেতা জাহিদুলের ওপর হামলা

0

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা॥ গুপ্ত হামলার শিকার হলেন শৈলকুপা পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম জিকুল। বৃহস্পতিবার (২২ জুন) দিবাগত রাতে শৈলকুপা পৌরসভার শ্যামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত জাহিদুল ইসলাম জিকুুল জানান, শৈলকুপা শহর থেকে বাড়ি ফেরার সময় এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী অতর্কিতভাবে আমাকে হত্যার উদ্দেশ্য বর্বরোচিত হামলা চালিয়ে গুরুতর আহত করে।পরে আমার চিৎকারে এলাকার লোকেরা এসে উদ্ধার করে চিকিৎসার জন্যে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ব্যাপারে হাসপাতালের আরএমও ডা. সুজায়েত হোসেন জানান, আহত ব্যক্তির পা ভেঙে গেছে। তার অবস্থা গুরুতর।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, এ ব্যাপারে আমাকে কেউ লিখিতভাবে জানায়নি। জানালে আইনগত ব্যবস্থা নেব।