শৈলকুপায় পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু

0

 

 

 

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ শৈলকুপায় পুকুরে ডুবে শাহিদা খাতুন (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার মাঠপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শাহিদা খাতুন ওই এলাকার মৃত হেলাল উদ্দিনের স্ত্রী।
স্থানীয়রা জানান, দুপুরে শাহিদা খাতুন বাড়ির পাশের পুকুরে গোছল করতে যান। এরপর অনেক সময় পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে তার লাশ পুকুরে ভাসতে দেখে। পরে তাকে উদ্দার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার কনক হোসাইন জানান, হাসপাতালে আসার আগেই রোগীর মৃত্যু হয়েছে।