শিশু নির্যাতন প্রতিরোধে কলারোয়ায় সচেতনতামূলক সভা

0

বৃহস্পতিবার সকালে সাতক্ষীরার কলারোয়ার কেরালকাতা গ্রামে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রশিক্ষণ কেন্দ্রে ইউপি সদস্য মিজানুর রহমানের সভাপতিত্বে শিশু পাচার ও শিশুর প্রতি যৌন নির্যাতন প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে শিশু পাচার, বাল্যবিয়ে, নিরাপদ অভিবাসনসহ অনলাইন প্লাটফরম ব্যবহারের মাধ্যমে যৌন নির্যাতন বন্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্য সোনিয়া লায়লা ও জিন্নাত আলী।
সভার শুরুতেই প্রকল্পের মূল বিষয়বস্তু পাওয়ার পয়েন্টের মাধ্যমে তুলে ধরেন সংস্থার প্রোগ্রাম কো-অর্ডিনেটর বাদশা মিয়া।
সমগ্র কর্মসূচিটি পরিচালনা করেন আসাদুজ্জামান। বিজ্ঞপ্তি।