শালিখায় তারুণ্যের উৎসব উপলক্ষে কর্মশালা

0

শালিখা (মাগুরা) সংবাদদাতা॥ মাগুরার শালিখায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে শালিখা উপজেলার আড়পাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরোজ আলী বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ট্যাগ অফিসার আবুল খায়ের,সহকারী প্রধান শিক্ষক সুরাইয়া পারভীন,ইউপি সচিব আব্দুর রহমান, শিক্ষক মাছুদুর রহমান, আবু সেলিম, ইউপি সদস্য সাহেদ হাসান লিটন,আইভি বিশ্বাস,শালিখা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব মিয়া,সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ,ছাত্র প্রতিনিধি সোহাগ রেজা প্রমুখ।