শালিখায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

0

শালিখা মাগুরা সংবাদদাতাঃ মাগুরার শালিখায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে,
র‍্যালি ও আলোচনা সভা এবং ফায়ার সার্ভিস কর্মীদের মহড়া প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় বিচলিত না হয়ে কিভাবে আগুন নেভানো যায় সে বিষয়ে প্রত্যক্ষ ও অগ্নি নির্বাপক মহড়া প্রদর্শন করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

আজ রবিবার ১৩ অক্টোবর সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সামনে মহড়া প্রদর্শিত হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাসেদুল ইসলাম,আনসার ভিডিপি কর্মকর্তা মর্জিনা খাতুন, প্রধান শিক্ষক একেএম খাইরুল আলম, মোঃ আবুল হোসেন ,শালিখা ফায়ার সার্ভিসের স্টেশনের ইনচার্জ মো. বাহারুল ইসলাম,সাংবাদিক শহিদুজ্জামান চাঁদ,এইচ এম রাজিব প্রমূখ।