শালিখায় আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৭ সদস্য আটক

0

 

শালিখা (মাগুরা) সংবাদদাতা ॥ মাগুরার শালিখা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৭ সদস্যসহ তিনটি চোরাই মোটরসাইকেল জব্দ করেছে।
বৃহস্পতিবার পুলিশ জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে চোরাই মোটরসাইকেলসহ আটক করে।
পুলিশ জানায়, শালিখা থানা এলাকাসহ মাগুরা জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সদস্য মাগুরা সদর থানার ছয়চার গ্রামের সিহাব হোসেনের ছেলে আফ্রিদী হোসেন(২১), টিলা গ্রামের মোহাম্মদ আলী মোল্যার ছেলে রফি উদ্দিন(৩০),উজিরাবাদ মালঞ্চী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে শাকিল হোসেন(২১),ভাবনহাটি গ্রামের মৃত মোক্তাদের মোল্যার ছেলে মো. উবাইদুর মোল্যা(৫৫), শালিখা উপজেলার ভাটোয়াইল গ্রামের মৃত উত্তম সরকারের ছেলে সুমন সরকার(৩০), পোড়াগাছি গ্রামের মৃত দীনো বন্ধু মন্ডলের ছেলে প্রদীপ মন্ডল(৩৭), উজগ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে সৌকত মাহমুদ সোহাগ(২৭)- কে আটক করে তাদের নিকট হতে তিনটি বাজাজ পালসার চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।