যশোর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত হয়েছেন : অনিন্দ্য ইসলাম অমিত

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

0
ছবি: লোকসমাজ।

বি এম আসাদ ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত যশোর মেডিকেল কলেজ ও যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত হয়েছেন।

গত ২ নভেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব তামান্না তাসনীম স্বাক্ষরিত (স্মারক নম্বর: ৪৫.০০.০০০০.০০০.১৬০.০৬.০০০৭.২৬.১১০২) এক চিঠিতে তাকে এই মনোনয়ন দেওয়া হয়।

চিঠিতে জানানো হয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন প্রদান করা হলো।

চিঠিটি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে বলে জানা গেছে।