লোহাগড়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ১

0

শিমুল হাসান, স্টাফ রিপোর্টার,লোহাগড়া(নড়াইল) || নড়াইল-ঢাকা মহাসড়কের মাইটকুমড়া-কালনা মাদ্রাসার সামনে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সড়ক দূর্ঘটনায় ১জন নিহত ও ১জন আহত হয়েছে।

সূত্র জানায়, লোহাগড়া পৌরসভার কুন্দসী গ্রামের বিলায়েত সিকদারের ছেলে ইবাদুল ইসলাম মিথুন(৩০) ও দোয়া মল্লিকপুর গ্রামের শাহাবুদ্দিন শেখের ছেলে আজাদ শেখ(৫০) মোটরসাইকেলযোগে ভাটিয়াপাড়া যাবার পথে বিপরীতদিক থেকে আসা যাত্রীবাহী ঢাকার বাস এর সাথে ঢাক্কা লাগে। ঘটনাস্থলে ইবাদুল ইসলাম মিথুন নিহত হন। তিনি গোপালগঞ্জ জেলা শিক্ষা অফিসে সহকারী পরিদর্শক পদে চাকুরী করতেন। আহত আজাদ শেখ শিক্ষামন্ত্রনালয়ে চাকুরী করেন। আজাদ শেখের ডানপায়ের নিচের অংশ কেটে পড়ে গেছে।

লোহাগড়া থানার ওসি(ভারপ্রাপ্ত)আব্দুল্লাহ আল মামুন জানান, নিহতের লাশ পুলিশ হেফাজতে রয়েছে। আইনগত ব্যবসস্থা নেয়া হবে।