লাঙ্গলবাঁধ মাতৃছায়া বিদ্যানিকেতনে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

0

শৈলকুপা ( ঝিনাইদহ) সংবাদদাতা॥ শৈলকুপার লাঙ্গলবাঁধ মাতৃছায়া বিদ্যানিকেতনে শুক্রবার দুপুরে ২০২২সালের বৃত্তি পরীক্ষায় শতভাগ ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে ঝিনাইদহ জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বছর এই বিদ্যালয় থেকে ১২ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে সবাই শতভাগ ট্যালেন্টপুলে জেলার প্রথম স্থান অধিকার করায় তাদের সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে মাসুদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত আলী, লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সনোজিৎ কুমার কুন্ডু,লাঙ্গলবাঁধ বাজার শাখা আইএফআইসি ব্যাংকের ম্যানেজার বেলাল হোসেন,ঝিনাইদহ জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান,আদিল উদ্দিন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম, শৈলকুপা প্রেসক্লাবের সহসভাপতি মফিজুল ইসলাম, রেজাউল ইসলাম, নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি দেলোয়ার হোসেন, আদিল উদ্দিন ডিগ্রি কলেজের প্রদর্শক মাহবুব উদ্দিন, আওধা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফিরোজ আহম্মদ, সাবেক প্রধান শিক্ষক সুফি আবদুল কাদের প্রমুখ।