রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে এমভি বসুন্ধরা মোংলায়

0

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্যে ৩১ হাজার ৭০০ মেট্রিকটন কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বসুন্ধরা ম্যাজিস্ট্রি। শুক্রবার সকালে বন্দরের হারবাড়িয়া এলাকায় নোঙ্গর করে জাহাজটি। এর আগে গত ৯ সেপ্টেম্বর ৫১ হাজার মেট্রিকটন কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে ছেড়ে আসে জাহাজটি। এরপর চট্টগ্রাম বন্দরে ১৯ হাজার ৩০০ মেট্রিকটন খালাস করে লাইটার জাহাজে করে রামপালে আনা হয়।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট সেসার্স টগি শিপিং এন্ড লজিস্টিক লিমিটেডের ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক বলেন, বন্দরের পশুর নদীর হারবাড়িয়া এলাকায় নোঙ্গর করা জাহাজ থেকে কয়লা খালাস করে লাইটার জাহাজে করে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছানো হবে।
এরআগে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্যে আমদানি করা ৩১ হাজার ৩০০ মেট্রিক টন কয়লা নিয়ে গত ২৩ সেপ্টেম্বর মোংলা বন্দরে এসেছিলো এমভি বসুন্ধরা ইমপ্রেস নামক একটি বাণিজ্যিক জাহাজ। তার আগে গত ১০ সেপ্টেম্বর রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্যে ৫৩ হাজার ৬শ ৩০ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি জুয়েল অফ শোয়ার নামক একটি বাণিজ্যিক জাহাজ মোংলা বন্দরে আসে।