ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ আটক

0
রাষ্ট্রবিরোধী ও নাশকতা চেষ্টার অভিযোগে আটকের পর ডিবি পুলিশের হেফাজতে থাকা ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ।। ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার ॥ রাষ্ট্রবিরোধী ও নাশকতা চেষ্টার সুনির্দিষ্ট অভিযোগে ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে ঝিকরগাছার কৃষ্ণনগর বোর্ডঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকের পর তাকে তাৎক্ষণিকভাবে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ডিবি পুলিশের এসআই আব্দুল্লাহ আল আজাদ জানান, মুছা মাহমুদ সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝিকরগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও নাশকতা চেষ্টার একাধিক অভিযোগ রয়েছে।

তার বিরুদ্ধে ঠিক কতটি মামলা দায়ের রয়েছে, সে বিষয়ে জানতে চাইলে তিনি জানান যে বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং নথিপত্র যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।