রামপালে শ্রেষ্ঠ শিক্ষক তাপস শ্রেষ্ঠ কাব শিক্ষিক দিপুলা রানী

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ রামপাল উপজেলা পর্যয়ে প্রাথমিকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মনোনীত হয়েছেন বাইনতলা কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাপস চন্দ্র পাল। শ্রেষ্ঠ কাব শিক্ষক মনোনীত হয়েছেন রামপাল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দিপুলা রানী হালদার।
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মতিউর রহমান স্বাক্ষরিত এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে।
এছাড়াও শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মনোনীত হয়েছেন বিএস কুইন্টন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  মো. মাসুদুজ্জামান মল্লিক, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রামপাল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোসাম্মাৎ রোজিনা সুলতানা, শ্রেষ্ঠ কর্মচারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারী মো. জামানুর রহমান ও শ্রেষ্ঠ সহকারী শিক্ষা কর্মকর্তা শেখ ইদ্রিস আলী। শ্রেষ্ঠ বিদ্যালয় মনোনীত হয়েছে ফয়লাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। শ্রেষ্ঠ এসএমসি সভাপতি নির্বাচিত হয়েছেন ফয়লাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  সেখ রেজাউল কবির।