রামপালে বিএনপি-জামায়াতের ৩০ নেতার নামে নাশকতার মামলা, আটক-৮

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপালে নাশকতার অভিযোগে বিএনপি ও জামায়াতের ৩০ জন ও অজ্ঞাত আরও ১৫/২০ জনকে আসামি করে নাশকতার অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে। উপজেলার ফয়লাহাটের পু্লশি ফাঁড়ির ইনচার্জ এসআই খন্দকার আব্দুল মবিন বৃহস্পতিবার (২৭ জুলাই) রামপাল থানায় মামলাটি করেন।
মামলায় নাশকতা সৃষ্টির ষড়যন্ত্র ও ধ্বংসযজ্ঞ চালানোর উদ্যেশ্যে সমবেত হয়ে বিস্ফোরক পদার্থ মজুদ করা, হেফাজতে রাখা এবং বিস্ফোরণ ঘটানোসহ সহায়তা করার অপরাধ করেছে আসামিরা এমনটি উল্লেখ করা হয়েছে।
আটক আসামিরা হলেন, উপজেলার হুড়কা গ্রামের বাবুল শেখ (৫৫), সোনাতুনিয়া গ্রামের আল আমিন শেখ, গোবিন্দপুর গ্রামের আব্দুল কাদের মোল্লা (২৮), শ্রীরম্ভা গ্রামের হেমায়েত শেখ (৪৫),কালিকাপ্রসাদ গ্রামের মোজাম্মেল শেখ ((৪৩), প্রসাদনগর গ্রামের নাজিবর শেখ (৪৬), প্রসাদনগর গ্রামের আব্দুল হালিম (৪৬),চাকশ্রী গ্রামের হুমায়ুন কবির সাগর (২৮)।
গত বুধবার (২৬ জুলাই) রাতে উপজেলার পশ্চিম গোবিন্দপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে আসামিদের আটক করে পু্লশি। এছাড়াও আসামি করা হয়েছে, উপজেলা বিএনপির সদস্য শেখ ফিরোজ কবির, আমিরুল ইসলাম কুটি, মুজিবর জোয়ারদার, আকবর হোসেন আকো, আলী আকবর সম্রাট, উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সদস্য সচিব আলমগীর কবির বাচ্চু, ছাত্রদলের আহ্বায়ক মোল্লা তারিকুল ইসলাম শোভন, সদস্য সচিব মো. রবিউল ইসলামসহ আরও কয়েকজন নেতাকর্মীকে। আটক আসামীিদর দখলে থাকা ৪টি অবিস্ফোরিত ককটেল, ২ টি বিস্ফোরিত ককটেলে অংশ, ১৮টি রড, ২৩টি বাঁশের লাঠি, ২টি হাসুয়া ও ১১ জোড়া স্যান্ডেল জব্দ করা হয়েছে। মামলা দায়ের, আলামত জব্দ ও ৮ জন আসামিকে আটক করে তাদের গ্রেফতার দেখিয়ে বাগেরহাটের আদালতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম।