রামপালে পুকুরে ডুবে শিশু ও নারীর মৃত্যু

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপালে পুকুরে ডুবে শিশু ও তাকে উদ্ধার করতে গিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে উপজেলার উত্তর গৌরম্ভা গ্রামে।
পুলিশ ও নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার (২ এপ্রিল) দুপুর ১২ টায় গৌরম্ভা গ্রামের বিপ্লব অধিকারীর ৭ বছরের ছেলে অসাবধানতাবশত পুকুরে পড়ে ডুবে যায়। এ সময় চুয়াডাঙ্গা জেলা সদরের সরোজগঞ্জ গ্রাম থেকে বেড়াতে আসা সুকুমার অধিকারীর স্ত্রী গীতা রানী (৪৫) ওই শিশুকে উদ্ধার করতে পুকুরে ঝাঁপ দেন। পুকুরের পানি গভীরতা থাকায় গীতা রানীও ডুবে যান। এ দুজনকে মুমূষু অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাদের মৃত ঘোষণা করা হয়।
এ বিষয়ে রামপাল থানার ওসি সেলিম রেজা বলেন, আইনি প্রক্রিয়ায় তাদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।