রামপালে অস্ত্র মামলার আসামিসহ গ্রেফতার

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ রামপালে ওয়ারেন্টভুক্ত অস্ত্র মামলার আসামিসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রামপাল থানা পুলিশ রোববার রাতে অভিযান চালিয়ে বাড়ি থেকে তাদের আটক করে। আটকদের সোমবার সকালে বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে।
আটকরা হলেন, উপজেলার কামরাঙ্গা গ্রামের গোপাল দাসের ছেলে খোকন দাস (৫০) ও গাববুনিয়া গ্রামের মিকাইল মল্লিকের ছেলে মো. রুবেল মল্লিক (৩৮)।
রামপাল থানার অফিসার ইনচার্জ এসএম আশরাফুল আলম ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে আটক ও তাদের সোমবার আদালতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন।