যশোর সদর আসনে এনসিপির মনোনয়নপত্র সংগ্রহ

0

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য খালিদ সাইফুল্লাহ জুয়েল।

রোববার (২৮ ডিসেম্বর) সকালে যশোর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত ডেপুটি কমিশনার (শিক্ষা ও আইসিটি) খালিদ সাইফুল্লাহ জুয়েলের হাতে মনোনয়নপত্রটি তুলে দেন।

মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন,জাতীয় নাগরিক পার্টির জেলা সমন্বয় কমিটির সদস্য সালমান হাসান রাজিব, ইঞ্জিনিয়ার আরিফ জামান, আসমা ইসলাম, জেলা সংগঠক আব্দুল মতিন, আসাদুজ্জামান বাবুল এবং জেলা যুবশক্তির যুগ্ম সদস্য সচিব ইবনে সাহাদসহ আরও অনেকে।

খালিদ সাইফুল্লাহ জুয়েল- আসন্ন নির্বাচনে যশোর সদর আসনে এনসিপির প্রার্থীর বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যেই তারা নির্বাচনী মাঠে নেমেছেন।

যশোরের এই গুরুত্বপূর্ণ আসনে খালিদ সাইফুল্লাহ জুয়েলের প্রার্থিতা ঘোষণা স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।