যশোর ফল ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর ফল ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার মনিহারস্থ সংগঠনের কার্যালয়ে শপথ পাঠ করান জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক অসিত কুমার সাহা। এ সময় উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাইফুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা শরিফুল ইসলাম, সদর উপজেলার সমাজসেবা অফিসার আশিকুজ্জামান তুহিন প্রমুখ।
নির্বাচিত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সভাপতি পদে এস এম সাইফুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন চুন্নু, সহ-সভাপতি রবিউল ইসলাম রবু, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান রিপন, সহ সাংগঠনিক সম্পাদক ফয়সাল ইসলাম রাসেল, সহ-সাধারণ সম্পাদক শহিদুল মির্জা, কোষাধ্যক্ষ হাজী শামীম, দপ্তর সম্পাদক এম রওশন জাভেদ, প্রচার সম্পাদক মাহফুজুর রহমান মফিজ, ক্রীড়া সম্পাদক নুর আলম, ধর্ম বিষয়ক সম্পাদক সালাম মোল্লা, নির্বাহী সদস্য জিলানী জনি, সোহেল রানা, নুর আলম প্রমুখ।