যশোরে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীতে মিরন স্পোর্টিংয়ের জয়

0

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর শহরের খয়েরতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় জয় পেয়েছে মিরন স্পোর্টিং। এলাকাবাসীর আয়োজনে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় তারা ক্যাম্প স্পোর্টিংকে ৩-১ গোলে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের পক্ষে বাবু, শাওন ও রিয়াদুল একটি করে গোল করেন। অন্যদিকে বিজীত দলের পক্ষে অপু একমাত্র গোলটি করেন। এর আগে এক অনুষ্ঠানের মাধ্যমে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মীর জহুরুল ইসলাম, খয়েরতলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জিল্লুর রহমান, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক জিকরুল আলম মুকুল, শেখ সাখাওয়াত স্মৃতি সংঘের সাধারণ সম্পাদক শেখ শাজাহান রনি প্রমুখ।
উল্লেখ্য টুর্নামেন্টে অংশ ১৬দল হলো, মিরন স্পোর্টিং, ক্যাম্প স্পোর্টিং, রাইজিং ক্লাব, ফজর গাজী স্মৃতি, হবি ম-ল, কার্ড গ্যালারি, ড্রাগন ক্লাব, মোমিন নগর, ঢাকা রোড, নুতন খয়েরতলা, পাগলাদাহ, উল্কা স্পোর্টিং, বিরামপুর, লুমিয়া খান, টিসিবি, উপশহর স্পোর্টিং।