চৌগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে বেলা প্রি ক্যাডেট স্কুল অঙ্গনের অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক এমএ মান্নানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির আলোচনা করেন উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম। আরও বক্তব্য দেন, সাধারণ সম্পাদক হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক ও অ্যাড. আলীবুদ্দিন খান, বিএনপি নেতা কাজী আব্দুল হামিদ, তরিকুল ইসলাম ডাবলু, আব্দুল মান্নান, কবির হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ, স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মেহেদী হাসান, ছাত্রদলের আহ্বায়ক জসিম উদ্দিন, ছাত্রনেতা ইমন হোসেন রকি, হাকিম রেজা প্রমুখ।
উপজেলা যুবদলের আহ্বায়ক এমএ মান্নান জানান, বিএনপির সকল সহযোগী সংগঠনের আয়োজনে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে চৌগাছার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১২টি দল অংশগ্রহণ করবে। খেলার সার্বিক বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে। টুর্রামেন্টের তারিখ অচিরেই সকলকে জানিয়ে দেওয়া হবে।