জাতীয় দলে অংশগ্রহণকারী যশোরের সকল ফুটবলারকে সৌখিন ক্রীড়াচক্রের সংবর্ধনা

0
ছবি: লোকসমাজ।

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয় ফুটবল দলে অংশগ্রহণকারী যশোর জেলার গর্বিত সাবেক, বর্তমান ও প্রয়াত খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার প্রেসক্লাব যশোরে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সংবর্ধনা প্রদান করা হয়। শহীদ গোলাম মাজেদ মিলনায়তনে সৌখিন ক্রীড়াচক্র, যশোরের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও যশোর পৌরসভার প্রশাসক মো. রফিকুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৌখিন ক্রীড়াচক্রের সভাপতি প্রকৌশলী মো. মোস্তফা কামাল।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর পৌরসভার সাবেক মেয়র মারুফুল ইসলাম, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, শৌখিন ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক এ বি এম আখতারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক এনাম মাহমুদ বাবু প্রমুখ।

সংবর্ধিত ফুটবলারদের ক্রেস্ট, টি-শার্ট ও নগদ টাকা প্রদান করা হয়। সংবর্ধিতরা হলেন স্বাধীন বাংলাদেশ ফুটবল দলের সদস্য মরহুম শেখ আব্দুল হালিম, খন্দকার রকিবুল ইসলাম, কাওসার আলী, সৈয়দ মাশুক মো. সাথী, মাসুদুর রহমান টনি, কাজী জামাল হোসেন, রাজিব ও রাহুল।

এ ছাড়াও বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলে অংশগ্রহণকারী যশোরের চারজনকে সংবর্ধনা জানানো হয়।