যশোরে হকি লিগের গ্রুপ পর্বের শেষ খেলায় মিতালী সংঘের জয়

0

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত রেডিয়েন্ট হকি লিগে গ্রুপ পর্বের শেষ খেলায় জয় পেয়েছে যশোর মিতালী সংঘ। রোববার যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় সাজ ক্রীড়া চক্রকে ৫-০ গোলে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের পক্ষে জসিম ২টি, মনি, সাকিব ও মিঠু ১টি করে গোল করেন।
খেলায় যশোর মিতালী সংঘের হয়ে অংশ নেন ইমরান, রনি, হিমেল, সানি, ফজলু, ইউনুস, হিমেল, সাকিব, অ্যানি, মিঠু, জসিম, লিয়াকত, রমজান ও মনি।
সাজ ক্রীড়া চক্রের হয়ে অংশ নেন আরশ, আশিক, বিপ্লব, রাজিব, টিটুল, মিলন, মেহেদী, রতন, মোস্তফা, বাবুল, জামান, বাপ্পি, ওয়াহেদ বাবু ও সোহাগ। আগামীকাল একই ভেন্যুতে লিগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। বেলা ৩ টায় খেলায় মুখোমুখি হবে ইয়থ স্টার ক্লাব বনাম যশোর মিতালী সংঘ।