খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

0
রঙিন বেলুন উড়িয়ে এবং শুভ উদ্বোধনী ফ্ল্যাগ উন্মোচনের মাধ্যমে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি 'নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)' এর আনুষ্ঠানিক সূচনা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমানসহ উপস্থিত অতিথিবৃন্দ।। ছবি: পিএমও

ক্রীড়াকে পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী কনিষ্ঠ নারী ফুটবলার ও শিশু-কিশোর ক্রীড়াবিদদের সাথে কুশল বিনিময় করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।। ছবি: পিএমও

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বেলুন ও পায়রা উড়িয়ে তিনি এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এর আগে বিকেল ৩টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী খুলনা জেলা স্টেডিয়ামে পৌঁছান। এ সময় তিনি স্টেডিয়ামের মাঠ প্রদক্ষিণ করে গ্যালারিতে উপস্থিত হাজারো শিশু-কিশোর ও ক্রীড়াবিদদের অভিবাদনের জবাব দেন এবং তাদের সঙ্গে আন্তরিক শুভেচ্ছা বিনিময় করেন।

খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর বর্ণাঢ্য উদ্বোধনী আয়োজনে ড্রাগন নৃত্য প্রদর্শনকারী দল, সংস্কৃতি কর্মী ও আয়োজকদের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের গ্রুপ ছবি।। ছবি: পিএমও

দেশের সরকারপ্রধানকে নিজেদের মাঝে কাছে পেয়ে উপস্থিত শিক্ষার্থীরা ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেন, যার ফলে পুরো স্টেডিয়াম চত্বরে এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।