চৌগাছায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর)॥ চৌগাছায় ফুটপাত দখলমুক্ত করতে উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে অভিযান চলেছে। মঙ্গলবার সকাল দশটার দিকে পৌর লাইট চত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলামের নেতৃত্বে অভিযান শুরু হয়।

অভিযানের সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিএমএ মুনীব, থানা অফিসার ইনচার্জ কাজী বাবুল হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ইউনুস আলী দফাদার, পৌর বিএনপির সভাপতি ও বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কামাল আহমেদ, মোশাররফ হোসেন, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম হাসিব প্রমুখ উপস্থিত ছিলেন।

অভিযানের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিএমএ মুনীব বলেন, ফুটপাত দখলমুক্ত করতে যে অভিযান শুরু হয়েছে তা চলমান থাকবে। যারা আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।