যশোর ২৫০ শয্যা হাসপাতালের নতুন আরএমও ডা.নাহিদ সিরাজ

0
ছবি: যশোর জেনারেল হাসপাতালের নতুন আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নাহিদ সিরাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নতুন আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) হিসেবে যোগদান করেছেন ডা. নাহিদ সিরাজ।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০ টায় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হুসাইন শাফায়াতের কাছে তিনি তার যোগদানপত্র জমা দেন।

এরপর তিনি ভারপ্রাপ্ত আরএমও-এর দায়িত্বে থাকা ডা. মো. আহসান কবির বাপ্পীর নিকট থেকে দায়িত্ব গ্রহণ করেন ।

এ সময় হাসপাতালের ডক্টরস ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ডা. মো. উবায়দুল কাদির উজ্জ্বল, যশোর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ডা. মো. এহতেশাম পরাগ, ড্যাবের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও এনেসথেসিয়া বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. রবিউল ইসলাম তুহিনসহ হাসপাতালের বিভিন্ন চিকিৎসক উপস্থিত ছিলেন। তারা নবাগত আরএমও-কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এছাড়া হাসপাতালের নার্সেস অ্যাসোসিয়েশন ও কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দ অনুরূপভাবে নতুন আরএমও-কে ফুলের শুভেচ্ছা জানান।