যশোরে স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

0

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর জেলা পর্যায়ে জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শেষে হয়েছে। শনিবার প্রতিযোগিতার শেষ দিনে যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিযোগিতার ছাত্র ফুটবলে হামিদপুর মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং কেশবপুর উপজেলার ভরত ভায়না মাধ্যমিক বিদ্যালয় রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। হ্যান্ডবল ছাত্র বিভাগে যশোর জিলা স্কুল ও ছাত্রী বিভাগে প্রগতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। কাবাডিতে ছাত্রদের বাঘারপাড়া সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা ও ছাত্রীদের ঝিকরগাছা উপজেলার অমৃতবাজার মাধ্যমিক বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
দলগত ইভেন্টে চ্যাম্পিয়ন ও একক ইভেন্টসমূহের প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারীরা এখন বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা। জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।