যশোরে সুইড বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খাদ্য বিতরণ

0

স্টাফ রিপোর্টার ॥ সুইড বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় যশোরের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার শহরের ঘোপ নওয়াপাড়া রোডে শিক্ষা প্রতিষ্ঠানটির কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষা উপকরণ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সুইড বাংলাদেশ যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক আবুল বাশার সাইফুদ্দৌলা,প্রচার সম্পাদক এ কে শরফুদ্দৌলা ছোটলু,সম্পাদকম-লীর সদস্য কাওসার আহমেদ,নির্বাহী সদস্য এজাজ উদ্দিন টিপু প্রমুখ।