যশোরে মহিলাদলের সভানেত্রীর বাস ভবনে বোমা হামলা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা মহিলা দলের সভানেত্রী রাশিদা রহমানের বাস ভবনে বোমা হামলা চালিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে এই বোমা হামলা চালায় সন্ত্রাসীরা।  পরিবারের সদস্যরা জানিয়েছেন,মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় তার স্টেডিয়ামপাড়ার বাস ভবনের প্রবেশ পথে একটি মোটর সাইকেলে দুইজন হাজির হয়। অপর একটি মোটর সাইকেলে যোগে দুইজন গিয়ে বাস ভবনের দ্বিতীয় তলাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে রাশিদা রহমানের বাস ভবনের দ্বিতীয় তলার জানালা-দরজার ক্ষতি হয়েছে। বোমার বিস্ফোরণে বিকট শব্দে বাস ভবনে থাকা মহিলা ও শিশুরা আতঙ্কিত হয়ে পড়ে। বোমা হামলার ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক বিরাজ করছে।