যশোরে প্রথম বিভাগ ক্রিকেট লিগ মুন্সি এরশাদ আলী স্মৃতিকে ৮ উইকেটে হারিয়ে দি-নিউ স্টার ক্লাবের জয়লাভ

0

 

 

 

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রথম বিভাগ ক্রিকেট লিগের বৃহস্পতিবারের খেলায় মুন্সি এরশাদ আলী স্মৃতি অ্যাকাডেমিকে শোচনীয় ভাবে পরাজিত করেছে দি-নিউ স্টার ক্লাব । যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা ৮উইকেটে জয়লাভ করে। খেলায় টসে জিতে মুন্সি এরশাদ আলী স্মৃতি অ্যাকাডেমি প্রথমে ব্যাট করতে নেমে প্রতিপক্ষের বিধ্বংসী বোলিংয়ে ২১ ওভার ১ বলে মাত্র ৮৮ রানে তাদের ইনিংস গুটিয়ে ফেলে। দলের পক্ষে ব্যাট হাতে সজিব ২১ এবং রেজোয়ান ১৩ রান সংগ্রহ করেন। বল হাতে দি- নিউ স্টার ক্লাবের আরিফ বিল্লাহ ৪ টি, আব্দুল্লাহ ও রায়হান ২ টি করে এবং ওহিদুর রহমান ১ টি উইকেট লাভ করেন। জয়ের জন্য দি-নিউ স্টার ক্লাব ৮৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। দলের পক্ষে ব্যাট হাতে মুন হোসেন ২৮, রায়হান হোসেন ১৬ এবং আমিনুর ইসলাম ১৩ রান সংগ্রহ করেন।