যশোরে টাইলসের দোকান থেকে তিন লাখ টাকা চুরি

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের ভোলাট্যাঙ্ক রোডের এসএম ট্রেডার্স নামে একটি টাইলসের দোকানে চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা টিনের চাল কেটে ভেতরে ঢুকে নগদ ৩ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে।
এসএম ট্রেডার্সের ম্যানেজার মাহাবুব আলম রনি জানান, বুধবার রাত ৯টার দিকে তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে চলে যান। পরদিন সোয়া ৭টার দিকে শাটারের তালা খুলে দোকানের ভেতরে ঢোকেন। এ সময় তারা দেখতে পান, ওপরের সিলিং খোলা ও টিন কাটা। অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা টিন কেটে ও সিলিং খুলে ভেতরে ঢুকে ক্যাশবাক্সে থাকা নগদ ৩ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় তিনি কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।