যশোরে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু

0
ছবি: লোকসমাজ।

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়ার যশোর জেলা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।

সোমবার যশোর জেলা স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ আব্দুল হান্নান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সাইফুল আলম, জেলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়নুল আবেদীন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হোসনে আরা পারভীন, উপশহর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈন উদ্দীন প্রমুখ।

আয়োজকরা জানান, হ্যান্ডবল, দাবা এবং বালক-বালিকা বিভাগের কাবাডিসহ মোট আটটি ইভেন্টে এবারের প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।