মনিরামপুরে ১ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি আটক

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোরের মনিরামপুর উপজেলার আটঘরা এলাকায় গত শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ সময় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

ডিবি পুলিশের এসআই মো. কামাল হোসেন জানান, গত শুক্রবার বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মনিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের আটঘরা গ্রামের জনৈক শাহাবউদ্দিনের বাড়ির সামনের রাস্তায় অভিযান চালান।

এ সময় সেখান থেকে দুই ব্যক্তিকে (প্রত্যেকের কাছ থেকে ৫শ গ্রাম করে) মোট ১ কেজি গাঁজাসহ আটক করা হয়। এরা হলেন, কেশবপুর উপজেলার কোমরপুর বকুলতলা এলাকার মৃত সোহরাব মোল্লার ছেলে মো. আলম মোল্লা (৪৪) ও মঙ্গলকোট মধ্যপাড়ার মৃত আনোয়ার হোসেনের ছেলে মো. আব্দুল লতিফ (৫০)।

এ ঘটনায় মনিরামপুর থানায় মামলা করা হয়েছে।