মহেশপুরে নারী সমাবেশ

0

মহেশপুর (ঝিনাইদহ)সংবাদদাতা॥ ঝিনাইদহের মহেশপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মান ও চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা এবং দুর্নীতি,মাদকাসক্তি,আত্মহত্যা,বাল্যবিয়েসহ বিভিন্ন সামাজিক ইস্যুতে জনসচেনতা সৃষ্টিতে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা তথ্য অফিসার (রু.দা) কে ইমাম মেহেদী শাহ আলমের সভাপতিত্বে বাথানগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ সমাবেশ ও মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনন্দ কিশোর সাহা,কুিষ্টয়া ইলামী বিশ^বিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলার পিন্টু লাল দত্ত, উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম,সহকারী উপজেলা শিক্ষা অফিসার আসাদুজ্জামান প্রমুখ।