যশোরে চুকনগরের ব্যবসায়ীর ১২ হাজার লিটার তেল মজুত, লাখ টাকা জরিমানা

0

স্টাফ রিপোর্টার॥ যশোরে ১২ হাজার লিটার পাম অয়েল মজুতের অপরাধে জয়দেব মন্ডল নামে এক ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা করা হয়েছে। তার বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে। আজ দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন যশোরের শেখহাটি জামরুলতলায় রাজু এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাকে জরিমানা করেন। জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সদস্যদের নিয়ে শহরতলীর শেখহাটি জামরুলতলায় রাজু এন্টারপ্রাইজে অভিযান চালান। এ সময় সেখানে ৬০টি ব্যারেলে ১২ হাজার লিটার পাম অয়েল পাওয়া যায়।

প্রতিষ্ঠানের কর্মচারীরা জানান, চুকনগর এলাকার ব্যবসায়ী জয়দেব মন্ডল ঢাকা থেকে তেল কিনে এখানে মজুত করেছেন। এরপর তেলের মালিককে ডেকে আনা হয়। তিনি চুকনগরে বিক্রির উদ্দেশ্যে আনা তেল যশোরে মজুতের কথা স্বীকার করেন। এরপর ভ্রাম্যমাণ আদালত গঠন করে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদ-, অনাদায়ে এক লাখ টাকা জরিমানার আদেশ দেন ম্যাজিস্ট্রেট। এ সময় জয়দেব মন্ডল জরিমানা দিয়ে কারাদ- থেকে রক্ষা পান। তিনি আরও জানান, জয়দেব মন্ডলকে আগামী এক সপ্তাহের মধ্যে সমুদয় তেল চুকনগরে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানকালে জেলা বাজার কর্মকর্তা কুতুবউদ্দীন উপস্থিত ছিলেন।